পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৩

শূন্যতাহীন নারীর আকাশ

আমি যদি যাই চলে যাই
একেবারেই যাই চলে যাই

পেছন থেকে
কেউ ডাকেনি, ডাকবে না
ভেতরজ্বালা তুমি ছাড়া
কেউ বুঝেনি, বুঝবে না

শুন্য মনে যাচ্ছি চলে
ফিরতে পারি তুমি এলে
কোথায় যাব? কেমনে যাব ?
কেউ কোনদিন জানবে না ।

এই যাওয়াটাই শেষের হলে
ধরো, আমি মরেই গেলে
আঁচলে চোখ মুছো না ।

জানি তুমি থাকবে সুখে
হয়তো কারো কোমল বুকে
নারীর আকাশ শূন্য কভু থাকে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন