আমি বর্ণান্ধ বলেই
তুমি বর্ণচোরা ।
জন্মান্ধ হইনি বলেই
ঋতুভেদে রঙ আগুনে
হৃদয় আমার পোড়া।
কতক রঙের ঝলসানিতে
হলে দিশেহারা;
কতক রঙের ঝলকানিতে
হই যে পাগলপারা ।
রঙ চিনি না সঙ সাজি না
দেখছি কেবল দেখছি,
তোমার রঙেই অবগাহন
করব কি না ভাবছি ।
আমার সাথেই খেলছ কেন
নানান রঙের খেলা ?
আমার কেবল কষ্ট লাগে
চার্দিকে কেন্ রঙের মেলা ?
কাটে না কেন্ ফাগুন বেলা ?
আমি বর্ণান্ধ বলেই কি -
অবিরত খেল্ছ এমন বর্ণচোরার খেলা ।
তুমি বর্ণচোরা ।
জন্মান্ধ হইনি বলেই
ঋতুভেদে রঙ আগুনে
হৃদয় আমার পোড়া।
কতক রঙের ঝলসানিতে
হলে দিশেহারা;
কতক রঙের ঝলকানিতে
হই যে পাগলপারা ।
রঙ চিনি না সঙ সাজি না
দেখছি কেবল দেখছি,
তোমার রঙেই অবগাহন
করব কি না ভাবছি ।
আমার সাথেই খেলছ কেন
নানান রঙের খেলা ?
আমার কেবল কষ্ট লাগে
চার্দিকে কেন্ রঙের মেলা ?
কাটে না কেন্ ফাগুন বেলা ?
আমি বর্ণান্ধ বলেই কি -
অবিরত খেল্ছ এমন বর্ণচোরার খেলা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন